জাতীয় সিরাত প্রতিযোগিতায় কিশোরগঞ্জের আহমাদ বিন হাসান প্রথম

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ১৯:৩৬
অ- অ+

কিশোরগঞ্জের মেধাবী শিক্ষার্থী আহমাদ বিন হাসান জাতীয় সিরাত প্রতিযোগিতায় 'ক' গ্রুপে প্রথম স্থান অধিকার করেছে। বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়।

আজ রোববার (২৮ জুন) পাওয়া ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহি উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে জানা যায়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ (সা.)-এঁর জীবনী জানা এবং সিরাতের আলোয় জীবন গড়ার প্রত্যয়ে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী আয়োজন করে জাতীয় সিরাত প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতা জেলা পর্যায় থেকে শুরু হয়ে চলে বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়।

কিশোরগঞ্জের মেধাবী শিক্ষার্থী আহমাদ বিন হাসান সিরাত প্রতিযোগিতায় 'ক' গ্রুপে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে প্রথম স্থান লাভ করে। পরে ঢাকা বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশ নেয়। সেখানেও প্রথম স্থান অধিকার করে হাসান।

গত ২৬ জুন জাতীয় পর্যায়ের চূড়ান্ত সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কিশোরগঞ্জের ইউনাইটেড কেয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আহমাদ বিন হাসান 'ক' গ্রুপে প্রথম স্থান লাভ করে।

আহমাদ বিন হাসান ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ড. মাওলানা মো. কামরুল হাসান ও হয়বতনগর এইউ কামিল মাদরাসার প্রভাষক বদরুন্নেসা তাসনীমের ছেলে।

বাংলাদেশ ইসলামিক ফাউণ্ডেশন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা ইমরুল হাসান ও সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল হক কিশোরগঞ্জের মেধাবী মুখ আহমদ বিন হাসান জাতীয় সিরাত প্রতিযোগিতায় প্রথম হওয়ায় অভিনন্দন জানান!

(ঢাকাটাইমস/২৮জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে অসহায় মানুষের পাশে ব্যবসায়ী পাবেল, ১০০ পরিবারকে সহায়তার লক্ষ্য
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মানিকগঞ্জে ঢাকা রেঞ্জের ডিআইজি
গেন্ডারিয়ায় অস্ত্র হাতে যাওয়ার ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক
অটোরিকশায় ঘুরে মোটরসাইকেল চুরি, বিশেষ চাবিতে সেকেন্ডেই খুলত লক, আরও যা জানাল ডিবি