ঠাকুরগাঁওয়ে তিন হাজার ইয়াবাসহ মামা-ভাগিনা আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৬, ১৭:৩৩
অ- অ+

ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের তিন হাজার ইয়াবাসহ রাজা হাসান রাজু (২৯) রাফায়েল হাসান হৃদয় (১৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার হওয়া দুজন সম্পর্কে আপন মামা-ভাগিনা।

সোমবার (২৯ জুন) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গীগামী পাকা সড়কে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদ।

আটক রাজা হাসান রাজু বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকার দারাব উদ্দীনের ছেলে এবং রাফায়েল হাসান হৃদয় ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিন্তপুর এলাকার নবীর হোসেনের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। সময় রাজা হাসানের প্যান্টের পকেটে হাজার ৫০০ এবং রাফায়েল হাসান হৃদয়ের প্যান্টের পকেটে আরও হাজার ৫০০ ইয়াবা পাওয়া যায়। এগুলোর বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

সহকারী পরিচালক হারুন আর রশিদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুজন দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিলেন। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

আটক দুজনকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

(ঢাকাটাইমস/২৯জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিনমজুর বাবার কষ্টের কথা শুনে শিক্ষার্থীর দায়িত্ব নিলেন এমপি বাবুল
হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ
স্বৈরাচারের রেখে যাওয়া ভঙ্গুর দেশে ১৮০ দিন পার করাই সরকারের বড় অর্জন: আতিকুর রহমান রুমন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা