প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল: চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৬, ১২:২৩
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকে সফল হিসেবে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না। আজ বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচিত হয়েছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে।

তিস্তা প্রকল্পে চীন কাজ করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে, অন‍্য কেনো ইস্যু আমাদের ভাবনার বিষয় নয়। তিস্তা ইস্যুতে চীনের সমর্থন অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী