কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ১৩ ঘণ্টা পর ফেরত

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৬, ১৯:০৫
অ- অ+

কুমিল্লার লাকসামে রেলওয়ে জংশন এলাকা থেকে অপহৃত এইচএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম সিয়ামকে ১৩ ঘণ্টা পর ফেরত দিয়েছে দুর্বৃত্তরা

বৃহস্পতিবার ( জুলাই) ভোর ছয়টার দিকে তাকে লাকসাম পৌর এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায় তারা তাকে উদ্ধারের পর পুলিশ হেফাজতে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, লালমাই উপজেলার সমেশপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে লালমাই সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মিনহাজুল ইসলাম সিয়াম বুধবার ( জুলাই) মাগরিবের নামাজ পড়তে লাকসাম রেলওয়ে জংশন এলাকায় যান সেখান থেকে একদল যুবক তাকে চেতনানাশক প্রয়োগ করে অজ্ঞান করে গাড়িতে তুলে নিয়ে যায়

ঘটনার পর সিয়ামের বাবা খোরশেদ আলম লাকসাম থানায় অভিযোগ জানালে ওসি কামরুন নাহার লাইলীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযানে নামে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ ঢাকা এর আশপাশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে একপর্যায়ে পুলিশের তৎপরতা টের পেয়ে বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা সিয়ামকে লাকসাম পৌর এলাকায় ফেলে রেখে যায়

পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং উন্নত চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করে সিয়ামের মা আয়েশা আক্তার জানান, তার ছেলেকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে তাকে ফিরে পাওয়া সম্ভব হয়েছে

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন নাহার লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি অপহরণ নাকি অন্য কোনো বিষয়, তা নিশ্চিত হতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে

(ঢাকাটাইমস/২জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাক্ষর জাল করে অন্যজনের বাইসাইকেল নাতিকে দিয়ে ফাঁসলেন জামায়াত নেতা!
বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বাণী
ইসলামপুরের তিন ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধ সম্পদ, কর ফাঁকি ও অর্থপাচারের অভিযোগ দুদকে
বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙ্গলেন কেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা