জুয়েলারি ব্যবসায় বিনিয়োগের নামে ১৪ কোটি টাকা আত্মসাৎ, প্রতারক সোমেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৬, ২০:১২
অ- অ+

জুয়েলারি ব্যবসায় বিনিয়োগের নামে প্রতারণার মাধ্যমে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সৌমেন সাহা নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

শুক্রবার সকালে হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে তাকে গ্রেপ্তার করা হয়।

একইদিন সন্ধ্যায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তী সাথে ব্যবসায়িক কারণে পরিচিত হয় অভিযুক্ত সৌমেন সাহার । করোনাকালীন সময়ে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে। ২০২৩ সালের সৌমেন সাহা দুবাই থেকে স্বর্ণ ক্রয়ের কথা বলে ভুক্তভোগীর নিকট ৫০ লাখ টাকা ধার নেন। পরবর্তীতে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে 'ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের ' নামে একটি নতুন দোকান চালুর প্রস্তাব দিয়ে বাদীকে ব্যবসায় পার্টনার বানানোর প্রতিশ্রুতি দিয়ে ৪ কোটি ৩০ লাখ টাকা নেন।এভাবে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে নগদ টাকা ও চেকের মাধ্যমে সর্বমোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয়।

তবে বিনিয়োগের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও সৌমেন সাহা ব্যবসার কোনো লভ্যাংশ বা হিসাব না দিয়ে বিভিন্ন অজুহাতে টালবাহানা শুরু করে। সর্বশেষ ভুক্তভোগী পুনরায় হিসাব দাবি করলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন।

এ বিষয়ে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় একটি মামলা রুজু করা হয়। এ মামলায় তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি টিম হাতিরঝিল থানা এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে সৌমেন সাহাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গুলশান থানার ওসি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীতে বড় স্ক্রিনে খেলা দেখার স্থানগুলোতে নজরদারি করবে ডিবি
খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন
পাকিস্তানে খাদে বাস পড়ে নিহত ৪০
এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য শেড ও চেয়ার স্থাপনের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা