চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬, ১৫:২০| আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৫:৪২
অ- অ+

রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকার হাজী আবুল বাশার সুপার মার্কেটের ৮ তলা ভবনের ৩য় তলায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করেছে। আজ শনিবার (৪ জুলাই) দুপুরে বহুতল ভবনটিতে আগুনের সূত্রপাত হয়।

এর আগে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেন।

ফায়ার সার্ভিসের লিডার শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মোট ছয়টি ইউনিট কাজ করার পর সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে ভবনটির একটি অংশ থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে ব্যবসায়ী, কর্মচারী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

(ঢাকাটাইমস/৪ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
লাল পতাকায় সজ্জিত খামেনির দাফন অনুষ্ঠান, কফিনের ওপর আরবিতে লেখা শ্রদ্ধাঞ্জলি
আমির খানের বিয়ে আগামীকাল, উপস্থিত থাকবেন দুই প্রাক্তন স্ত্রীও!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা