ত্রিশালে বৃদ্ধা মায়ের মামলায় মাদকাসক্ত ছেলের কারাদণ্ড

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬, ১৮:১৭
অ- অ+

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে থানায় মায়ের অভিযোগের পর যুবক ছেলেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আকরামুল ইসলাম (৩৪) উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের বাসিন্দা মো. সিরাজুল ইসলামের ছেলে। আদালতের পরোয়ানা অনুযায়ী তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আকরামুল ইসলামের ৮০ বছর বয়সী মা লুৎপুন্নাহার ত্রিশাল থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বাড়িতে এসে তাকে তার স্বামী সিরাজুল ইসলামকে মারধর করতেন। ছাড়া ঘরবাড়ি ভাঙচুর, গালিগালাজ এবং বিভিন্নভাবে মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন আকরামুল।

লুৎফুন্নাহার বিষয়টি ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানকে মুঠোফোনে জানান। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পুলিশের একটি দল অভিযান চালিয়ে আকরামুল ইসলামকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।

আদালত সূত্রে জানা যায়, ২০২৬ সালের বিবিধ ৫১/২৬ নম্বর মামলায় মাদক সেবন করে বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আকরামুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আকরামুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৪জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সংস্কার ভাবনা
আইভরি কোস্টে নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর ২০তম শাহাদাত বার্ষিকী
ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
১১ বছরের শিশুকে ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় সেই মাদরাসাশিক্ষকই নবজাতকের বাবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা