বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, ৮২ জন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬, ১৯:১৫
অ- অ+

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ।

পুলিশের দাবি, প্রবাসী যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার ডিএমপি মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

পুলিশ জানায়, শনিবার ভোর ৫টা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ এবং ভিভিআইপি ও ভিআইপি সড়কসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ২৪ জনকে আটক করা হয়েছে। সব মিলিয়ে আটক হয়েছেন ৮২ জন।

পুলিশ জানিয়েছে, বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না। এ জন্য নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

আটক হওয়া শিশুদের বিষয়ে পুলিশ জানায়, তাদের সুরক্ষার স্বার্থে ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৫
ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত
জাতীয় নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থাপনা: ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের করণীয়
আইনজীবী তালিকাভুক্তিতে বয়সসীমা নির্ধারণ, বৈষম্যহীন পেশাগত স্বাধীনতার পরিপন্থী