গুলিস্তানে জামায়াতের বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৬, ১৯:৩৪
অ- অ+

রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে।

শনিবার বিকালে গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন দলটির ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুস সাত্তার সুমন।

তিনি বলেন, ‘বিএনপি'র সন্ত্রাসীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত রেখেছে। কিছুদিন আগে তারা মার্কেট তালাবদ্ধ করে মার্কেটে নিয়ন্ত্রণ নিতে চায়। তখন সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে পাশে দাঁড়ায় জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।’

তিনি আরও বলেন, ‘আজ স্থানীয় জামায়াত রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল আহ্বান করে। সেখানে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হলে বিএনপি'র সন্ত্রাসী চাঁদাবাজ গ্রুপ অতর্কিত হামলা চালায়।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান, ‘সব ঘটনার ওপর নজর রাখছি’: জয়সওয়াল
কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে আগুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার যানজট, নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা