খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলিতে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৬, ১৫:০০
অ- অ+

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) ও জনসংহতি সমিতি (জেএসএস-মূল)-এর মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

আজ সোমবার উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ দুপুরে জানান, গোলাগুলির ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে তদন্ত কার্যক্রম চলছে।

এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইউপিডিএফ কিংবা জেএসএসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

(ঢাকাটাইমস/৬ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুলশানে সরকারি প্লট দখল মামলায় সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
‘ফ্যামিলি ও কৃষক কার্ডধারীদের নিয়ে শক্তিশালী গ্রামীণ অর্থনেতিক কাঠামো গড়ে তোলা হবে’
লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা