ব্রাজিলের হার সইতে না পেরে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২৬, ১৬:৩০
অ- অ+

বিশ্বকাপ ফুটবল থেকে ব্রাজিলের বিদায়ের ধাক্কা সহ্য করতে না পেরে কুড়িগ্রামের এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত থাকলেও চিকিৎসক তাকে আরও কয়েক দিন নিবিড় পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছেন।

আক্রান্ত সমর্থকের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, রোববার মধ্যরাতে নিজ বাড়িতে বন্ধু ও এলাকার অন্যান্য ব্রাজিল সমর্থকদের সঙ্গে ব্রাজিল-নরওয়ের ম্যাচ দেখছিলেন আলমগীর। ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই প্রিয় দলের বিশ্বকাপ থেকে বিদায়ের ধাক্কায় তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করেন।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, অতিরিক্ত মানসিক চাপ বা আবেগজনিত উত্তেজনা হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই যেকোনো পরিস্থিতিতে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

তিনি জানান, আলমগীর বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন। তবে শারীরিক অবস্থার সার্বিক উন্নতি পর্যবেক্ষণের জন্য তাকে আরও কয়েক দিন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-হ্যান্ডকাফসহ পাঁচজন গ্রেপ্তার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ
ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে সরকারের সঙ্গে আইডিবির বিলিয়ন ডলারের চুক্তি
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে মাছ অবমুক্ত করলেন আরডিএ চেয়ারম্যান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা