ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬, ১০:০৯
অ- অ+

টানা তিন দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (৮ জুলাই) ভোরে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনটির চট্টগ্রাম-কক্সবাজার অংশের যাত্রা বাতিল করা হয়েছে। পরে ট্রেনটি কক্সবাজার না গিয়ে বুধবার ঢাকার উদ্দেশ্যে ফিরে আসে।

এদিকে, বুধবার ভোররাত থেকে ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। চট্টগ্রামের ষোলশহর-জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানির উচ্চতা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে জানিয়েছে, আটকে পড়া যাত্রীদের মধ্যে যারা টিকিটের টাকা ফেরত নিতে চান, তারা চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে তা নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরতে চান, তারা বুধবার বিকেল ৪টায় একই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন।

প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/৮ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য সতর্কবার্তা
দর্শকখরায় জয় চৌধুরীর ‘স্নেহের বন্ধন’, ৩৭ টিকিটের ৩৫টিই কিনলেন প্রযোজক-পরিচালকেরা
যশোর কারাগারে ভারতীয় নাগরিকের মৃত্যু
দুর্নীতির মামলায় সাবেক এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার