চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি নেতা ফাইয়াজ তাজরিয়ান নিহত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৬, ১১:৪১
অ- অ+

চট্টগ্রাম নগরের শহীদ ওয়াসিম ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের সদস্য ফাইয়াজ তাজরিয়ান (২৫) নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শহীদ ওয়াসিম ফ্লাইওভারের ওপর একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে ফাইয়াজ তাজরিয়ানের মোটরসাইকেলটি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফাইয়াজ তাজরিয়ান হাটহাজারী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাকিম উদ্দিনের ছেলে।

চট্টগ্রাম মহানগর এনসিপির দপ্তর সম্পাদক রিদুয়ান রিদয় জানান, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এবং ফ্লাইওভারের সড়কবাতি বন্ধ ছিল। এ কারণে বিকল হয়ে থাকা ট্রাকটি দেখতে না পেয়ে ফাইয়াজের মোটরসাইকেল সেটির পেছনে ধাক্কা দেয়।

তিনি আরও জানান, ফাইয়াজ তাজরিয়ান এনসিপির একজন সক্রিয় সদস্য ছিলেন। দুর্ঘটনার দিন নগরে অনুষ্ঠিত দলের মানববন্ধন কর্মসূচিতেও তিনি অংশ নিয়েছিলেন।

দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/৮ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতাকে আরও গতিশীল করতে বাটজার মতবিনিময় সভা
বিকেলে বসছে জাতীয় সংসদের অধিবেশন, শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব
আর্জেন্টিনার জয় নিয়ে বিশ্বজুড়ে বিতর্ক, ভিএআর সিদ্ধান্তে প্রশ্নবিদ্ধ ম্যাচ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩২, মাদক ও অস্ত্র উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা