রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড়ধস: সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২৬, ১৪:৪১
অ- অ+

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটি পার্বত্য জেলায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনায় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ইতোমধ্যে জেলার অন্তত ৯৮টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

কাপ্তাই উপজেলায় ১৫টি, বাঘাইছড়িতে তিনটি, কাউখালীতে ৩০টি, রাঙামাটি সদরে ১১টি, নানিয়ারচরে দুটি এবং বিলাইছড়িতে ৩৭টিসহ মোট ৯৮টি স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বিভিন্ন সড়কে পানি উঠে যাওয়ায় বিভিন্ন জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

দুর্যোগ মোকাবিলায় জেলার বিভিন্ন উপজেলায় ২০০টিরও বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে বর্তমানে ৩৪টি আশ্রয়কেন্দ্রে চার হাজার ১৬৬ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য তিন বেলা খাবারসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে জেলা প্রশাসন। বর্তমানে রাঙামাটি পৌরসভা, রাঙামাটি সদর, কাউখালী, কাপ্তাই, বাঘাইছড়ি পৌরসভা, বাঘাইছড়ি উপজেলা, জুরাছড়ি, রাজস্থলী, নানিয়ারচর ও বিলাইছড়ি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে দুর্গত মানুষ অবস্থান করছেন।

জেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের সার্বিক তত্ত্বাবধান ও সহায়তায় কাজ করছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার বলেন, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুলিশ মাঠে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থানকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সর্বাত্মক চেষ্টা চলছে।

রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসের ঘটনা ঘটছে। আমরা কোনো প্রাণহানি চাই না। তাই যারা এখনও ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান করছেন, তাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে আসার আহ্বান জানানো হচ্ছে।

এদিকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পাহাড়ধসপ্রবণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৯ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশ রক্ষায় সুরা আল-বাকারার ২৯ নম্বর আয়াত অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর
আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
ফিফা সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নিয়ে নোয়াখালীর যুববকের থানায় অভিযোগ
ফিফার সিদ্ধান্তে নতুন বিতর্ক, জয় কি রাজনীতির?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা