ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪২৫, দায়ের ৫৭ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৬, ১১:১৯
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৯ জন, লালবাগ বিভাগ থেকে ২৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৬১ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৬ জন, মিরপুর বিভাগ থেকে ৮৮ জন, গুলশান বিভাগ থেকে ৫৫ জন, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১ কেজি ৭৭ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫টি ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া একটি মিশুক, একজন ভিকটিম, ৯টি মোবাইল ফোন, একটি কলকি, একটি ডাইস বোর্ড, নগদ ৬১০ টাকা, তিনটি চাপাতি, দুটি ছোরা, একটি কুড়াল, একটি শাবল এবং একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুষলধারে বৃষ্টি ঢাকায়, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
৩৪ ম্যাচের অপরাজিত যাত্রা থামল মরক্কোর
মাশহাদে ইমাম রেজা (আ.)–এর মাজারে দাফন করা হলো আয়াতুল্লাহ আলী খামেনিকে
পার্বত্য চট্টগ্রামে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেনাবাহিনী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা