খিলগাঁওয়ে তরুণী হত্যা: ৬ ঘণ্টায় স্বামী গ্রেপ্তার, হত্যার দায় স্বীকার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, ১২:৫২
অ- অ+

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় ১৮ বছর বয়সী এক তরুণীকে হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের এই সংবাদ পাওয়ার ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তারসহ হত্যার রহস্য উদ্ঘাটন করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি হত্যার দায় স্বীকার করেছেন বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম—সাইফুল ইসলাম।

শনিবার সকালে মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ ঢাকা টাইমসকে এসব তথ্য জানান।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গোড়ানের হাজী মসজিদের সামনে একটি বাসা থেকে সানজিদা আক্তার মারিয়া (১৮)-কে গলায় পাটের সুতলি পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই চান মিয়া বাদী হয়ে শনিবার খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

মতিঝিল বিভাগের ডিসি জানান, এ ঘটনার পর তথ্য-উপাত্ত সংগ্রহ, সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নিহতের স্বামী সাইফুল ইসলামকে (২১) গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তের বরাতে পুলিশ জানিয়েছে, সাইফুলের বাবা-মাকে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ জানায়, প্রায় এক বছর আগে সানজিদা আক্তার মারিয়ার সঙ্গে সাইফুল ইসলামের বিয়ে হয়। মারিয়া লালমাটিয়া মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। পাশাপাশি টিউশনি করে সংসারের খরচে সহযোগিতা করতেন।

খিলগাঁও থানা জানিয়েছে, গ্রেপ্তার সাইফুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১০ বছর লোকসানে পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঋণের দায় নিচ্ছে সরকার
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার
আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
শাহজালালে কাস্টমসের অভিযানে ১৬ লাখ টাকার ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক