উত্তরায় ৯৬১ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৬, ১৪:১৯| আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৪:৩৬
অ- অ+

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম- জাহাঙ্গীর আলম (৩৩)।

শনিবার সকালে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের ১৩ নং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

একইদিন দুপুরে ডিএমপি মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের ১৩ নং রোড এলাকায় রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি পিকআপ গাড়িসহ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে মোট ৯৬১ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রয়ের ২ লাখ ৯০ হাজার টাকা এবং মিনি পিকআপ গাড়িটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজুসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল, দেখবেন যেভাবে
পাহাড়ি ঢলে ধসে পড়লো সেতু, বান্দরবান-রাঙ্গামাটি যোগাযোগ বিচ্ছিন্ন
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী
কেরানীগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা