মিরপুরে ছিনতাইয়ের সময় হাতেনাতে ছিনতাইকারী আটক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৬, ২১:৫৯
অ- অ+

রাজধানীর মিরপুরে এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে ট্রাফিক পুলিশ। পরে তাকে পল্লবী থানায় সোপর্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর ট্রাফিক বিভাগ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ এলাকার বনলতা সুইটসের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. রিমন (৩২)।

পুলিশের ভাষ্য, এক পথচারীর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন রিমন। এ সময় উপস্থিত জনতা ও পল্লবী ট্রাফিক জোনে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের সহায়তায় তাঁকে হাতেনাতে আটক করা হয়।

পরে তাঁর কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোনটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।

ডিএমপি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানে 'প্যারাডাইম শিফট' আসছে: ভাইস-চ্যান্সেলর 
বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হলো ১০টি বিল
বিশ্বব্যাপী এসডিজি ত্বরান্বিত করতে প্রযুক্তি হস্তান্তর ও অর্থায়নের আহ্বান জানালেন সাকি
তিন বছরে ৪ হাজার ৮টি বাল্যবিবাহ বন্ধ হয়েছে : মহিলা ও শিশু মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা