উত্তরায় আর্জেন্টিনার খেলা দেখে ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৬, ১০:৩৮
অ- অ+

রাজধানীর উত্তরা এলাকায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল খেলা দেখে বাসায় ফেরার পথে বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদদীন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ‘প্রাণের বাংলাদেশ’ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং ‘সংবাদ দিগন্ত’-এর সাংবাদিক সাকিবুল হাসান। সাকিবুল হাসান উত্তরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু সংগঠনটির আপ্যায়ন সম্পাদক ছিলেন।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার সেমিফাইনাল ম্যাচ উপভোগ করেন ওই দুই সাংবাদিক। খেলা শেষে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে জসিমউদদীন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি বাস তাদের চাপা দেয়।

দুর্ঘটনায় তারা গুরুতর আহত হলে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুই সাংবাদিকের অকাল মৃত্যুতে সহকর্মী ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৬ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ীতে ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, কাঁচি ও চোরাই মালামালসহ গ্রেপ্তার ১
নেত্রকোণায় আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু
মহাখালী থেকে পূর্বাচলে বাস সরানো শুরু, ফুলবাড়িয়ায় ঢুকবে না আন্তঃজেলা বাস
পাবনায় বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা