ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৩৮৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২৬, ১৫:০৫
অ- অ+

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৩৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৪৫টি মামলা করা হয়েছে। অভিযানে ১১ হাজার ৮৫০টি ইয়াবা, ৪৭ কেজি গাঁজাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগে ২৬ জন, ওয়ারীতে ৪৯ জন, মতিঝিলে ৪৯ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, মিরপুরে ৯৩ জন, গুলশানে ৩৪ জন, উত্তরায় ৪১ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১১ হাজার ৮৫০টি ইয়াবা, ৪৭ কেজি গাঁজা, চারটি মোবাইল ফোন, ১০ বস্তা নিষিদ্ধ পলিথিন, একটি ইঞ্জিনচালিত ভ্যান এবং মাদক বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলএনজি টার্মিনাল বিকল, তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশ
কুয়েতে মার্কিন কমান্ড সেন্টারে ইরানের হামলা
ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? সামনে এলো নতুন তথ্য
ইউপি চেয়ারম্যান পদে স্নাতক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা