কুষ্টিয়ায় পুনাকের মানবিক উদ্যোগ, পেলেন সেলাই মেশিন অসহায় নারীরা

কুষ্টিয়ায় আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে দুস্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। বুধবার (২৯ জুলাই) দুপুরে কুষ্টিয়া পুলিশ লাইন্সের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি পুনাকের কার্যক্রম আরও গতিশীল করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে সমাজের অসহায় মানুষের কল্যাণে পুনাককে আরও বেশি মানবিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, কুষ্টিয়ার সভানেত্রী সাদিয়া আফরিন। তিনি বলেন, সংগঠনের সামর্থ্য অনুযায়ী এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
সেলাই মেশিন পাওয়া নারীরা পুনাকের এই উদ্যোগের প্রশংসা করেন এবং আয়বর্ধক কাজে সহায়তা করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) মুহাম্মদ মাহমুদুল হক মজুমদার, পুনাকের কোষাধ্যক্ষ শমিতা বালা, মিডিয়া সম্পাদক আতিফা কাফি, পুনাকের ইনচার্জ রেশমা খানম, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৩০ জুলাই/এসএস/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































