আরএমপির রাজপাড়া থানার ফলদ ও বনজ গাছের চারা রোপণ

রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, ১৩:৫৪
অ- অ+

সরকারি নির্দেশনা অনুযায়ী রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেছে।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে থানার প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে থানার উপ-পরিদর্শক (এসআই) নিপা, ফিরোজসহ থানায় কর্মরত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, 'বৃক্ষ আমাদের ফল দেয়, ছায়া দেয়। থানায় অনেক ফাঁকা জায়গা পড়ে থাকায় সেখানে ৩০টি গাছের চারা রোপণ করা হয়েছে।' থানা প্রাঙ্গণ সুন্দরভাবে সাজানোর লক্ষ্যে ফাঁকা জায়গায় আরো বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল ট্রাম্প প্রশাসন
শাপলা চত্বর হত্যাকাণ্ড: কারাগারে পাঠানো হলো লতিফ সিদ্দিকীকে
আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস আজ, শান্তি ও সম্প্রীতির বিশ্ব গড়ার প্রত্যয়
সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আসছে আইন সংশোধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা