ডাকাতির পর পালানোর পথে হাইয়েস গাড়িসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬, ১৯:০১
অ- অ+

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে একটি হাইয়েস গাড়িসহ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন–মো. শুক্কুর আলী (৫০) ও মো. আহাদ (২৪)।

সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খিলক্ষেত থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ২ নম্বর সেক্টরের একটি রিসোর্টে দুটি হাইয়েস গাড়িতে করে আসা ১৮ থেকে ২০ জনের একটি দল ডাকাতি করে পালিয়ে যায়।

খবর পেয়ে খিলক্ষেত থানার একটি দল রাজধানীর ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে অভিযান চালায়। রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে ঢাকা অভিমুখী সড়ক থেকে একটি হাইয়েস গাড়িসহ শুক্কুর আলী ও আহাদকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পরে রূপগঞ্জ থানা পুলিশ খিলক্ষেত থানায় এসে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি এবং উদ্ধার হওয়া গাড়িটি রূপগঞ্জে সংঘটিত ডাকাতির ঘটনার সঙ্গে সম্পৃক্ত বলে শনাক্ত করে।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার হওয়া দুজন এবং উদ্ধার হওয়া হাইয়েজ গাড়িটি রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অসুস্থ ইলিয়াস কাঞ্চন, কী হয়েছে তাঁর? দেশে ফিরলেন ১৫ মাস পর
চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী
কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিল ইয়াবা কারখানা, কাঁচামাল আসত চট্টগ্রাম থেকে: র‍্যাব
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি: ইরানে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা