বগুড়ায় বাসচাপায় নিহত তিন, আহত ১৫

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ার সিল্কিবান্ধা এলাকায় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত এবং ১৫ জন আহত হন। ঘটনাস্থলে প্রতিদিন একটি বৈদ্যুতিক পিলার ঘিরে অনেক শ্রমিক কাজের সন্ধানে অপেক্ষা করেন।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।
(ঢাকাটাইমস/০৭আগস্ট/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































