গুলশানের রেস্তোরাঁয় আ.লীগের গোপন বৈঠক, গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৬, ২৩:৪১
অ- অ+

রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—মেহেদী মাসুদ চৌধুরী (৫৫), এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), নান্নু মিয়া (৩৮), আমিনুর রহমান (৪২), সজল আহমেদ (২৯) ও ইব্রাহিম হোসেন (৩৩)।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনের নেতৃত্বে পুলিশ প্লাজার ৫ম তালা একটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রাতেই গুলশান থানার একটি সূত্র ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় কয়েকজন আওয়ামী লীগের নেতা–কর্মী মিলিত হয়ে গোপন বৈঠক করছেন। এমন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে আওয়ামী লীগের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তাদের বৈঠকের উদ্দেশ্য এবং অন্যান্য তথ্য যাচাই–বাছাই করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬
মহাখালী টার্মিনালে যাত্রীর ৫০ হাজার টাকা চুরি করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক
ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলায় ১৬৮ হুতি সদস্য নিহত, আহত ৩৭৮