নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ডিএমপির সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬, ১৪:৫৮
অ- অ+

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন।

শনিবার রাজধানীর ইস্কাটনে স্বপারোহন বাংলাদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোছা. লিজা বেগমসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিশু-কিশোর ও কিশোরীদের মধ্যে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিভিন্ন ধরন এবং তা প্রতিরোধ ও প্রতিকারের উপায় সম্পর্কে সচেতনতা তৈরি করা।

অনুষ্ঠানে নারী ও শিশুর প্রতি সহিংসতার শারীরিক, মানসিক ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সহিংসতার শিকার হলে আইনি সহায়তা পাওয়ার উপায় এবং প্রতিকারমূলক ব্যবস্থা সম্পর্কেও অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

এ সময় নারী ও শিশু নির্যাতন, ইভ টিজিং, যৌন হয়রানি, সাইবার অপরাধ, বাল্যবিবাহ, মাদকের কুফল ও পারিবারিক সহিংসতার মতো বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়।

ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের হেল্পলাইন নম্বর ও জরুরি যোগাযোগের তথ্য দেওয়া হয়। সহিংসতার শিকার হলে নীরব না থেকে দ্রুত পুলিশের সহায়তা নেওয়ার জন্যও তাদের উৎসাহিত করা হয়।

আয়োজকেরা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে শিশু-কিশোরদের নিরাপদ পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়া এবং সহিংসতার বিরুদ্ধে তাদের সোচ্চার হওয়ার সক্ষমতা বাড়ানো সম্ভব।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ৫ লাখ টাকা: প্রবাসী কল্যাণ মন্ত্রী
আগস্টে ফের ৪ দিনের ছুটি, কারা পাবেন এই সুবিধা?
মেহেরপুরে ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার
আজ আন্তর্জাতিক বিড়াল দিবস: আদরের পোষ্যটির যত্নে সচেতনতার আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা