​দিনাজপুরে মসজিদ, মন্দির ও কবরস্থান সংস্কার কাজের অনুদানের চেক হস্তান্তর 

​দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ১৮:১৬| আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১৮:১৭
অ- অ+

​জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন মসজিদ ও মন্দির ও কবরস্থান সংস্কার কাজের উন্নয়নে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে থেকে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং উপাসনালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে বর্তমান সরকার ও স্থানীয় প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকল ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের পরিবেশ সুদৃঢ় করা জরুরি। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে সঠিকভাবে সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

​অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

আলোচনা শেষে ৪০ জন মসজিদ, মন্দির ও কবরস্থান কমিটির হাতে সংস্কার কাজের অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি।

(ঢাকাটাইমস/১১ আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আখেরি চাহার সোম্বায় ছুটি পাবেন না যারা
রাজশাহীতে মাদক উদ্ধার অভিযানে ঘুষ নিয়ে আসামি ছাড়ার চাঞ্চল্যকর অডিও ফাঁস: নেপথ্যে সিন্ডিকেট
রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল কারা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা