কক্সবাজারে দুই মাসের শিশুকে গলাকেটে হত্যা, মা আটক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ২০:২৭
অ- অ+

কক্সবাজারের রামুতে দুই মাস বয়সী নিজের শিশুসন্তানকে ধারালো ছুরি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা রোমানা আক্তারকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার রাজারকূল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে মালয়েশিয়া প্রবাসী আবদুল মালেকের ছেলে। শিশুটির বাবার বাড়ি রাজারকূল ইউনিয়নের সিকদার পাড়ায়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে রোমানা আক্তার শিশুটিকে নিয়ে ঘরে প্রবেশ করেন। পরে ধারালো ছুরি দিয়ে শিশুটির গলাকেটে দেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, রোমানা আক্তার মানসিক ভারসাম্যহীন এবং এর আগে তার চিকিৎসাও করানো হয়েছিল। তবে পরিবারের এ দাবির বিষয়টি এখনো পুলিশ তদন্তের মাধ্যমে নিশ্চিত হতে পারেনি।

ওসি বলেন, প্রাথমিক তদন্তে তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে নিশ্চিত করা যাচ্ছে না। বিষয়টি তদন্তের পাশাপাশি চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(ঢাকা টাইমস/১১আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৩৬ বছর পর বই খাতায় ফেরা, ৫৪ বছরে এসএসি পাস আকবর 
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি
এমপি আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা, থানায় জিডি
সৈয়দপুরে ২ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উধাওয়ের ঘটনা তদন্তে বিসিক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা