রাসিক মেয়র পদে জামায়াতের প্রার্থী হলেন ডা. জাহাঙ্গীর

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৬, ২২:০০
অ- অ+

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় তাকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর সহকারী অফিস সেক্রেটারি তৌহিদুর রহমান সুইট।

তৌহিদুর রহমান সুইট জানান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামী রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বর্তমানে জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি এবং মহানগর জামায়াতের সেক্রেটারির দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরে সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে তিনি একজন পরিচিত মুখ।

পেশায় চিকিৎসক ডা. জাহাঙ্গীর রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। তিনি হাসপাতালটির অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এবার তাকে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলো।

রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সাংগঠনিক পথচলা, চিকিৎসাসেবায় ভূমিকা এবং দলীয় নেতৃত্বের অভিজ্ঞতার কারণে ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে এবার রাজশাহী নগরীর মেয়র পদে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুখ হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মির্জাপুরে পানির নিচে কমিউনিটি ক্লিনিক, ব্যাহত স্বাস্থ্যসেবা
ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
হবিগঞ্জে দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
জাহাজের ধাক্কায় ব্রিজ ভেঙে বিপাকে তিন উপজেলার মানুষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা