গেন্ডারিয়ায় মিষ্টির কারখানায় অভিযান, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ২২:৪৪
অ- অ+

রাজধানীর গেন্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ এবং পণ্যে লেবেল না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দয়াগঞ্জ ও গেন্ডারিয়া এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারি এবং বাংলাদেশ মিষ্টান্ন ভান্ডার নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানকালে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার অ্যান্ড বেকারির কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিষ্কার দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কোনো ধরনের লেবেল ছাড়াই দই, মিষ্টি ও রসগোল্লা মজুত ও বিক্রি করতে দেখা যায়। কারখানাটিতে তেলাপোকার উপস্থিতিও পাওয়া যায়।

এসব অপরাধের দায় স্বীকার করায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ মিষ্টান্ন ভান্ডারের কারখানার পরিবেশ কিছুটা নোংরা পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানটি ফায়ার লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হয়। তবে সংশোধনের শর্তে প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপকের বক্তব্য সন্তোষজনক হওয়ায় অভিযোগ থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়।

এ সময় সংশ্লিষ্ট মনিটরিং কর্মকর্তাকে ছোটখাটো ত্রুটিগুলো সংশোধন করে এ বিষয়ে একটি কমপ্লায়েন্স প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও মো. আসলাম উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া এবং সংস্থাটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬
মহাখালী টার্মিনালে যাত্রীর ৫০ হাজার টাকা চুরি করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক
ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলায় ১৬৮ হুতি সদস্য নিহত, আহত ৩৭৮