বিমানবন্দর সড়কে সকাল থেকে তীব্র যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ০৮:৫৬| আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৯:০৭
অ- অ+

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিশৃঙ্খলভাবে যানবাহন চলাচল, লেন শৃঙ্খলা না মানা, নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা এবং সড়কের পাশে অবৈধ পার্কিংয়ের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থলমুখী হাজারো মানুষকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দেখা যায়, কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া যানজট বনানী-কাকলি হয়ে মহাখালী, মগবাজার ও গুলিস্তান পর্যন্ত বিস্তৃত হয়েছে। অন্যদিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্তও বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

পর্যবেক্ষণে দেখা যায়, কুড়িল বিশ্বরোড এলাকায় অনেক বাস নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা করাচ্ছে। পাশাপাশি কুড়িল ফ্লাইওভারে ওঠা এবং বিমানবন্দরমুখী যানবাহনের চালকদের অনেকে লেন শৃঙ্খলা না মানায় সড়কে বিশৃঙ্খলা আরও বেড়ে যায়।

যানজটে আটকে থাকা অফিসগামী যাত্রীদের অনেকেই নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি। দীর্ঘ সময় যানবাহনে বসে থাকায় চরম ভোগান্তিতে পড়েন তারা। কেউ কেউ যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন।

রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে প্রতিদিনই দুই পাশে বাস ও ব্যক্তিগত গাড়ি পার্কিং, নির্ধারিত স্টপেজের বাইরে যাত্রী ওঠানামা এবং ট্রাফিক আইন অমান্যের কারণে যানজট নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে।

তবে সড়কের শৃঙ্খলা ফেরাতে অবৈধ পার্কিং বন্ধ, নির্ধারিত স্টপেজে যাত্রী ওঠানামা নিশ্চিত এবং লেন শৃঙ্খলা মেনে চলতে বাধ্য করার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করা প্রয়োজন। কার্যকর তদারকি না হলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কের যানজট ও জনদুর্ভোগ কমানো কঠিন হবে।

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গ্রাম পেরিয়ে রাজধানীতে লোডশেডিংয়ের হানা, বিদ্যুৎ সংকটে নাকাল জনজীবন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
দেশের পাঁচ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
আগামি বছরের মধ্যে বসিলা ও রায়েরবাজারে আলাদা থানা চালু করা হবে: ববি হাজ্জাজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা