কাউখালীতে যুবলীগের আহ্বায়ক অলোক গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, ২০:১২
অ- অ+

পিরোজপুরের কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ উপজেলা শাখার আহ্বায়ক ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ অলোক কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার উপজেলার মদন মোহন জিউর আখড়াবাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলাটি ২০২৪ সালের অক্টোবর মাসে কাউখালী থানায় দায়ের করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, অলোক কর্মকারকে বুধবার বিকেলে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ বৃহস্পতিবার তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘দেশবিরোধী শক্তি পরিকল্পিতভাবে ন্যারেটিভ পরিবর্তন করে ফায়দা লুটছে’
যাত্রাবাড়ীতে ৪০টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় খামারিদের পাশে আনসার-ভিডিপি, বিনামূল্যে মিলল পশুর চিকিৎসাসেবা
পুলিশ হেফাজত থেকে পালালেন শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’