কালকিনিতে মহিলা মাদ্রাসায় হাতবোমা বিস্ফোরণে আহত ৪ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ১২:০৫
অ- অ+

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। এতে করে প্রায় চার জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, সকালে হঠাৎ ওই মাদ্রায়ার সাথে থাকা ইমন সরদারের বসতঘরের সামনে বোমা বিস্ফোরিত হয়। এতে করে ওই মাদ্রাসার শিক্ষার্থী আবিদা-(৮), জান্নাত-(৯) মিনহা-(১০) ও মাইমুনা-(৯) ৪ জন শিক্ষার্থী আহত হয়ে। আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কালকিনি থানার ওসি মোঃ জহিরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইমন সরদার বলেন, আমার ঘরের সামনে কিভাবে বামা বিস্ফোরিত হলো আমি জানিনা। মাদ্রাসার মাহতামিম হাফিজুর রহমান বলেন, তার মাদ্রাসায় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে করে প্রায় ৫জন শিক্ষার্থী আহত হয়েছে।

স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে আবিদা আক্তার নামে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সংবাদ পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার কারণ ও বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ ও সিআইডি তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে কালকিনি থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটিতে যারা পেলেন দায়িত্ব
বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৯ জন গ্রেপ্তার, মামলা ৪৪
৫০০ শয্যার নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা