টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ১৫:০১
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহআলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ইছামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহআলম ওই এলাকার বুজরুত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, সকালে অটোভ্যান চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে শাহআলম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালাল বিমানবন্দরে যাত্রী ভোগান্তি ও সুশাসনের দায়
আজ বিশ্ব শিক্ষক দিবস, জাতি গঠনের কারিগরদের প্রতি শ্রদ্ধা
আজ ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে গরমের দাপট