ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব জোয়ার্দার গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ১৫:১৪
অ- অ+

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা মডেল মসজিদের সামনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি পরিবারিকভাবে নিশ্চিত করেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শৈলকুপার ওসির নেতৃত্বে আরাপপুরের নিজ বাড়িতে রাত আড়াইটার দিকে পুলিশ আসে। তারা জানাই শৈলকুপায় ছাত্রলীগের একটি মিছিল হয় সেই মিছিল নিয়ে নাশকতার মামলা হয়েছে। মামলায় নায়েব আলী জোয়ার্দারের নাম থাকায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা এই গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বলেন, একটি নাশকতার মামলায় রাতে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক রিকভারি দিবস আজ
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুইজনের ৭ দিনের কারাদণ্ড
মিরপুরে ফুটপাত উচ্ছেদ ঘিরে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন