ভারতের স্বাধীনতা দিবস: বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ১৫:২৬
অ- অ+

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও উভয় দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, আজ শনিবার ভারতের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় এ বন্দর দিয়ে l দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার সকাল থেকে যথারীতি এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, শনিবার ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে সকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ১২ সাংবাদিক আটক
‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভে উত্তাল দিল্লি, ফের বন্ধ মেট্রো স্টেশন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৪, মামলা ৪২
বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম