আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম এবং যুগ্ম-আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটনের যৌথ সঞ্চালনায় আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবদুল জলিল চকলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার।
তিনি তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক আপসহীন প্রতীক। তাঁর নেতৃত্ব ও ত্যাগ দেশবাসীকে চিরকাল অনুপ্রাণিত করবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন, আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম মঞ্জুরুল ইসলাম মঞ্জু, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. আ. মান্নান সরদার ও মো. নিয়মত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, মো. কামরুল হাসান সাগর, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলীসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আত্রাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































