রবিবার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ২১:২৪
অ- অ+

সরকারের দায়িত্ব নেওয়ার পর রবিবার (১৬ আগস্ট) প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদানসহ মৎস্য খাতের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

শনিবার (১৫ আগস্ট) প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। সফরকে ঘিরে জেলার মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে রয়েছে উন্নয়ন, বিশেষ করে অবকাঠামো, যোগাযোগ, কৃষি ও মৎস্য খাত।

রবিবার সড়কপথে কিশোরগঞ্জে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতে পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন তিনি। একই এলাকায় পোনা বিতরণ ও স্থানীয় মানুষদের সঙ্গে শুভেচ্ছাও বিনিময় করবেন।

এরপর তিনি কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন।

সফরের পরবর্তী কর্মসূচিতে রয়েছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। সেখানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই স্থানে ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।

দিনের শেষভাগে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কর্মসূচিতে যোগ দেবেন সরকারপ্রধান। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হবে। একই অনুষ্ঠানে অন্যান্য অনুদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে মাঠ ও মঞ্চ প্রস্তুত করা হয়েছে। চলছে সাজসজ্জার কাজ। পাশাপাশি নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করছে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগগুলো। কর্মসূচির স্থানগুলোতে নিয়মিত পরিদর্শন ও সমন্বয় করা হচ্ছে।

কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের এমপি মাজহারুল ইসলাম ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি মো. জালাল উদ্দিন জানান, প্রধানমন্ত্রীকে বরণে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরে কিশোরগঞ্জের সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, শিক্ষা ও মৎস্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

তাঁরা বলেন, জাতীয় মৎস্য পক্ষের মতো বড় আয়োজন সাধারণত রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হয়ে থাকে। তবে এবারই প্রথম রাজধানীর বাইরে এ আয়োজন হচ্ছে। বৃহত্তর ময়মনসিংহে দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ হয়ে থাকে। এ অঞ্চলের সম্ভাবনা, উদ্যোক্তা ও খামারিদের সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই প্রধানমন্ত্রীর আগ্রহে এবারের মূল আয়োজন কটিয়াদীতে করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তাঁরা আশা করছেন, এ সফরের মাধ্যমে কিশোরগঞ্জের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমরা পুরোপুরি প্রস্তুত মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।

(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুর বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১১৯
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, ভাঙচুর
৮০ বছরে ভারত: দক্ষিণ এশীয় ভূরাজনীতি ও বাংলাদেশের প্রত্যাশা
‘বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কাণ্ডারী ছিলেন’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা