শ্যামপুরে ৭৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, আসামির বিরুদ্ধে আছে ২০ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১২:১৯
অ- অ+

রাজধানীর শ্যামপুরে ৭৭ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৮০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত আসামির নাম–মো. সোহেল সরদার (৩৮)। তার বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর সরদারবাড়ি এলাকায়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়েরকৃত প্রায় ২০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

রবিবার সকালে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার ঢাকা টাইমসকে এসব তথ্য জানান।

তিনি জানান, শনিবার রাত ১০টা ৫ মিনিটের দিকে ডিবি মতিঝিল বিভাগের একটি দল শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড় এলাকার কিং প্যালেস চাইনিজ অ্যান্ড থাই রেস্টুরেন্টের সামনের সড়কে অভিযান চালায়। এ সময় সোহেল সরদারকে গ্রেপ্তার করা হয়।

পরে তার কাছ থেকে চারটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোর মুখ সেলাই করা ছিল। এর ভেতরে বাদামি কসটেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো মোট ৩৯টি প্যাকেট ছিল। এর মধ্যে ৩৮টি প্যাকেটের প্রতিটির ওজন দুই কেজি করে এবং অপর একটি প্যাকেটের ওজন এক কেজি। সব মিলিয়ে ৭৭ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩০ লাখ ৮০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সোহেল সরদার একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে প্রায় ২০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা করা হয়েছে। তাকে আজ আদালতে পাঠানো হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গু নির্মূলে পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬
মহাখালী টার্মিনালে যাত্রীর ৫০ হাজার টাকা চুরি করে দৌড়, ট্রাফিক পুলিশের হাতে যুবক আটক
ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ ও বিমান হামলায় ১৬৮ হুতি সদস্য নিহত, আহত ৩৭৮