গাজীপুরে সড়ক দুর্ঘটনা কাভার্ডভ্যান চালকের মৃত্যু!

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১৬:০২
অ- অ+

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আল আমিন শিকদার (৩৫) নামে এক মিনি কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে একটি মিনি কাভার্ডভ্যান ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। হোতাপাড়া এলাকায় পৌঁছানোর পর সামনে থাকা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। কাভার্ডভ্যানটি ওই গাড়ির পেছনে সজোরে আঘাত করলে এর সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক আল আমিন শিকদার গাড়ির ভেতরে আটকা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ চেষ্টার পর কাভার্ডভ্যানের ক্ষতিগ্রস্ত সামনের অংশ কেটে চালককে বের করে আনেন তারা। তবে ততক্ষণে আল আমিনের মৃত্যু হয়।

রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রকিবুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। কাভার্ডভ্যানের সামনের অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুল জানান, দুর্ঘটনায় নিহত আল আমিন শিকদারের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা অপর গাড়িটি চলে যায়। গাড়িটি শনাক্ত ও এর চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, নিহতের স্বজনদের দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে। মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং অপর গাড়িটির বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/১৬আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এদেশে কোন আইনশৃঙ্খলা নেই, মানুষের নিরাপত্তা নেই: আমির হামজা
আগারগাঁওয়ে ‘মিজানের ভাতের হোটেল’ গুঁড়িয়ে দিল ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত
জার্মানি থেকে ভয়ংকর ৬ সাবমেরিন কিনছে ভারত
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা