দিনাজপুরে রাম সাগরে মাছের পোনা অবমুক্তকরণ

‘রূপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে পালিত হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এই উপলক্ষে রামসাগর দীঘিতে কার্প জাতীয় বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করাসহ জাতীয় উদ্যানে এক বর্ণাঢ্য শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার (১৬ আগস্ট) বেলা ১২টায় জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, দিনাজপুরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডি এলজি)শেখ হাফিজুল রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. আব্দুর রহিমসহ মৎস্যচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক পূরবী রানী রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এবং নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে মৎস্য চাষের কোন বিকল্প নেই। পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মা ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে। এছাড়াও বক্তারা বলেন, বিশ্বের প্রায় ৫২টি দেশে আমাদের মাছ রপ্তানি হয়ে থাকে।বিগত দিনে মাছ সরবরাহে অনিয়মের কারণে, অস্ট্রেলিয়াসহ অনেক দেশ, এখন আমাদের কাছ থেকে মাছ সংগ্রহে আগ্রহ হারিয়ে ফেলেছে, এর ফলে আর্থিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কৃষির এই সম্ভাবনাময় উৎসকে ভালোভাবে কাজে লাগাতে পারলে এবং মৎস্যচাষিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ দিতে পারলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। সেই সাথে মাছের কৃত্তিম প্রজনন ও রাসায়নিক খাদ্য ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এসময় দিনাজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিকসহ তিনজন সফল মৎস্যচাষিকে পুরস্কৃত এবং প্রধান অতিথি। কে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।
(ঢাকা টাইমস/১৬আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































