গোদাগাড়ীতে বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ১৮:১৮| আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১৮:১৯
অ- অ+

রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর উদ্যোগে ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে গোদাগাড়ীর ছয়ঘাটি, রাজাবাড়ী হাট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজের প্রধান কার্যালয়ের এমএন্ডটি টিম লিডার ও সিনিয়র সহকারী পরিচালক আবদুল্লাহ-আল মঈন। বিশেষ অতিথি ছিলেন নাটোর জোনের জোনাল ম্যানেজার তৌফাজ্জল হোসেন, রাজশাহী সাব-জোনের সাব জোনাল ম্যানেজার মামুনুর রশিদ, নাটোর জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার শরিফুল ইসলাম এবং নাটোর জোনের সাব জোনাল ম্যানেজার জাসুদ মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজের মোড়াপাড়া শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগের প্রসার, উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের ঋণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসা সম্প্রসারণ ও স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) ১৯৭৫ সাল থেকে আত্ম-কর্মসংস্থানমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে কাজ করে আসছে। নতুন এ ঋণ কার্যক্রমের মাধ্যমে গোদাগাড়ী ও আশপাশের এলাকার ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিজের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৬আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেসরকারি তেল আমদানিতে আপত্তি নেই, দেশের স্বার্থকে অগ্রাধিকার চান শ্রমিক নেতারা
মুসোলিনি, হিটলারের সঙ্গেও ফ্যাসিস্ট শেখ হাসিনার তুলনা চলে না: রিজভী
দেশের সব ডিসির জন্য ১৪ নির্দেশনা
মহিলা চালক-কন্ডাক্টরে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস চালু ১৮ আগস্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা