কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী আবারও গ্রেপ্তার

কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওয়ারী বিভাগ।
রবিবার বিকালে রাজধানীর খিলগাঁও এলাকার একটি পেট্রোল পাম্প থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাতে ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খিলগাঁও এলাকা থেকে কৃষক লীগ নেতা নুরে আলম সিদ্দিকী হককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নুরে আলম সিদ্দিকী হক বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এর আগে গত বছরের এপ্রিল মাসে জুলাই গণঅভ্যুত্থানের মামলায় ডিবি পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিন মুক্তি পেয়ে ফের কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে অনলাইন-অফলাইনে বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় হয়েছিলেন তিনি। রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ দলটির পক্ষ্যে মিছিলসহ-নাশকতার প্রস্তুতিও নিচ্ছিলেন বলে জানা গেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













