মাদক সেবনে বাধা দেওয়ায় মিতুলকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, ২৩:৫১
অ- অ+

রাজধানীর সূত্রাপুরে ইস্ট বেঙ্গল মার্কেটে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে মিতুল ইসলাম (১৮) নামের এক গার্মেন্টসকর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো কাপড় কাটার কাঁচি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন–মো. রাহিম আহম্মেদ রাফি (১৯), মো. সাগর আহাম্মেদ (২৬), মো. রাসেল মিয়া (২৯), মো. আরিফ (১৯), মো. আশরাফুল (২৩), ফারদিন (২১), মো. জুনায়িদ মিয়া (২৬), মো. মোস্তাকিম (২০), মো. রোকন মিয়া (৩১) ও মো. নাজমুল (২৭)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্রাপুর থানা-পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রবিবার ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার রাত আটটার দিকে ইস্ট বেঙ্গল মার্কেটের ভেতরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মিতুলের সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের বিরোধ হয়। একপর্যায়ে তারা মিতুলকে মার্কেটের ১৪ তলা ডিএম গার্মেন্টসের সামনে নিয়ে যান। সেখানে ধারালো কাপড় কাটার কাঁচি ও কাটার দিয়ে তার বুকে, পিঠে, বাঁ পায়ের উরু ও ডান পায়ের রানে আঘাত করা হয়।

পরে মার্কেটে থাকা লোকজন গুরুতর আহত অবস্থায় মিতুলকে উদ্ধার করে রিকশায় করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর সূত্রাপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে। এর ভিত্তিতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যায় ব্যবহৃত একটি ধারালো কাঁচি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় মিতুলের বাবা বাদী হয়ে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তার এবং ঘটনার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন কমিটির অপেক্ষায় ছাত্রদল, শীর্ষ পদে আলোচনায় জবি’র জিয়া উদ্দিন বাসিত
গণপূর্তের আরও ৪০৯ প্রকৌশলী লটারিতে বদলি
কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী গ্রেপ্তার
উন্নয়নমূলক কাজে বাধা এলে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো: ডিএনসিসি প্রশাসক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা