কাশিয়ানীর সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ গ্রেপ্তার

নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. খাজা নেওয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে খুলনার খালিশপুর এলাকায় যৌথ বাহিনীর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত খাজা নেওয়াজ উপজেলার বেথুড়ী ইউনিয়নের সাধুহাটি গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে।
রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, খাজা নেওয়াজের বিরুদ্ধে নাশকতা ও চেক ডিসঅনারসহ একাধিক মামলা রয়েছে।
(ঢাকাটাইমস/১৭আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































