কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ১৬:০৩
অ- অ+

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে ‘বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি সংম্বলিত প্লেকার্ড নিয়ে স্লোগান দেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

সোমবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এতে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা জামায়াত ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

কিছুক্ষণ মহাসড়কে অবস্থানের পর বিক্ষোভকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ‘কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী মহাসড়কে ব্যানার নিয়ে মিছিল করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে কিছু সময়ের জন্য যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। এ বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।’

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না: পানি সম্পদমন্ত্রী
শ্রীপুরে গভীর জঙ্গলে ১২ ঘোড়ার দেহাবশেষ, মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা
পয়ঃনিষ্কাশনের ড্রেন খুঁড়তে গিয়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা
দিনমজুর বাবার কষ্টের কথা শুনে শিক্ষার্থীর দায়িত্ব নিলেন এমপি বাবুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা