ত্রিশালে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ১৭:০৫
অ- অ+

ময়মনসিংহের ত্রিশালে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সতেরো পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— সতেরো পাড়া এলাকার তরিকুল ইসলামের চার বছর বয়সী ছেলে ফারহান এবং আশরাফুল ইসলামের পাঁচ বছর বয়সী ছেলে মাশরাফি।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির উঠানে একসাথে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত পাশের পুকুরে পড়ে তলিয়ে যায় শিশু দুটি। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। দ্রুত তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। দুই শিশুর এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

(ঢাকা টাইমস/১৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত ২০
ব্রাহ্মণবাড়িয়ায় ময়নাতদন্ত প্রতিবেদন ‘গায়েব’! 
এসএসসির খাতা পুনর্মূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, নীতিমালা করবে সরকার
৩৬ বছর বয়সে জনপ্রিয় মার্কিন টিভি অভিনেত্রীর বিদায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা