মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও সিনিয়র সচিব এহছানুল হকের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ২০:০৫| আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ২০:১২
অ- অ+

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

আগের চুক্তির ধারাবাহিকতায় আগামী ১৮ আগস্ট থেকে এক বছরের জন্য তাদের পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মো. এহছানুল হককে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এই নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে একই আইনের ৪৯ ধারা অনুযায়ী ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে আগের চুক্তির ধারাবাহিকতায় পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগও ১৮ আগস্ট ২০২৬ থেকে এক বছর কার্যকর হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
সব স্কুল-কলেজের  জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা
নিপীড়িত মানুষের পক্ষে মাহবুবুল খালিদের নতুন গান ‘রামিসাদের বিচার’
রাজশাহীতে ট্রাকচাপায় ২ কলেজ শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা