রাজশাহীতে ট্রাকচাপায় ২ কলেজ শিক্ষার্থী নিহত

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ২২:৩৯
অ- অ+

রাজশাহীর গোদাগাড়ীতে এক ট্রাকের ধাক্কায় এবং অন্য ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাশিমপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

নিহত শিক্ষার্থীরা হলেন- গোদাগাড়ীর বালিয়াঘাটা এলাকার আব্দুল হামিদের ছেলে আহসান আহমেদ হাসিব (২০) এবং একই এলাকার এনামুল হকের ছেলে সাব্বির আহমেদ (২০)। তারা দুজনই চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে হাসিব ও সাব্বির মোটরসাইকেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তারা মহাসড়কের কাশিমপুর বাঁক নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এর ফলে তারা মোটরসাইকেল থেকে মহাসড়কের ওপর ছিটকে পড়েন। ঠিক সেই মুহূর্তে অন্য আরেকটি ট্রাক এসে তাদের ওপর দিয়ে চাপা দিয়ে চলে যায়। দুই ট্রাকের মাঝে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই দুই তরুণ।

গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিঞা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে কাশিমপুর বাঁকে এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর আরেকটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ঘটনার পর চাপা ট্রাক দুইটিকে শনাক্ত এবং চালকদের আটকের চন্য অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সংক্রান্ত সিদ্ধান্ত শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/১৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের নতুন চেয়ারম্যান সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
সব স্কুল-কলেজের  জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা
নিপীড়িত মানুষের পক্ষে মাহবুবুল খালিদের নতুন গান ‘রামিসাদের বিচার’
সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করার নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা