হবিগঞ্জে ধানি জমি থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১৯ আগস্ট ২০২৬, ১৫:৪৯
অ- অ+

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের রাখী গ্রামে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত সুজন মিয়া উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের বাসিন্দা। তিনি রাখী গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই। বিয়ের পর থেকে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাখী গ্রামের একটি ধানি জমিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় স্থানীয়রা মরদেহটি দেখতে ভিড় জমায়। মরদেহের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কে বা করা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ।

ওসি বলেন, দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/১৯আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের গণমাধ্যম এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে: তথ্যমন্ত্রী
রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানা
তৃতীয় সন্তানের জন্যও ১ বছরের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার
ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদ্রাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা